৪০টি প্রেক্ষাগৃহে ৩০ নভেম্বর মুক্তি পাবে সিয়াম-পূজা জুটির দ্বিতীয় চলচ্চিত্র দহন। গত ২৬ নভেম্বর চলচ্চিত্রটি বিনাকর্তনে পেয়েছে মুক্তির ছাড়পত্র। বোর্ড সূত্রে জানা গেছে, ছবিটির সমালোচিত ‘হাজীর বিরিয়ানি’ গানটির কথায় পরিবর্তন আনা হয়েছে।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবিতে অভিনয় করেছে সিয়াম-পূজা জুটি। আরো আছেন জাকিয়া বারী মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, শিমুল খান প্রমুখ।
এদিকে, ছবিটির প্রযোজক ও পরিবেশক আবদুল আজিজ বলেন, ‘আমরা আশা করছি এটি পোড়ামন ২-কেও ছাড়িয়ে যাবে। প্রথম সপ্তাহে প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে চলবে এটি। তবে পর্যায়ক্রমে এটি দেশের দুই শতাধিক হলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
