ছন্দে ফিরছেন রাবাদা

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:২০

স্পোর্টস ডেস্ক

ক্যাগিসো রাবাদা বিশ্বকাপের আগে ইনজুরি সারিয়ে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন। তবে, দ্রুতই পুরনো ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে ইতিবাচক দক্ষিণ আফ্রিকান এই ফাস্ট বোলার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) থেকে ইনজুরি নিয়ে ফিরেছেন তিনি। যখন তার পুনর্বাসন চলছিল, তখনই ইনজুরি নিয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে আরেক প্রোটিয়া পেসার অ্যানরিচ নোর্টজে। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে ক্রিস মরিসকে। এর বাইরে সুসংবাদ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের ডাক্তার মোহাম্মদ মোসাজিহ। তিনি জানান রাবাদা দ্রুতই ফিটনেস ফিরে পাচ্ছেন। মোসাজি বলেন, ‘সব ঠিকঠাক থাকলে রাবাদার পুরো ছন্দ পেতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। আমরা আশাবাদী, বিশ্বকাপের আগেই ও ফিট হয়ে উঠবে। আমি মনে করি, আমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে।’