ত্রিশালে গত শুক্রবার রাতে বাড়ি থেকে ধরে নিয়ে দুর্বৃত্তরা সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ শনিবার ধানীখোলা গ্রাম থেকে কাঠমিস্ত্রী আরিফ (২০) ও সুমন (১৮) নামের দুই ধর্ষককে গ্রেফতার করেছে। আরেক ধর্ষক হেলাল পালিয়ে যায়।