চাটমোহরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৫ মে ২০১৩, ২০:৫০
উপজেলার মথুরাপুরে শনিবার মিলি খাতুন (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মিলি উপজেলার মথুরাপুর হাটপাড়া গ্রামের রবিউল ইসলাম রবির প্রথম স্ত্রী এবং বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর গ্রামের মৃত খলিল মৃধার মেয়ে। থানার উপ-পরিদর্শক (এসআই) মঈনুদ্দিন জানান, শুক্রবার রাতে রবিউলের প্রথম স্ত্রী মিলি ছেলে সুজনকে নিয়ে ঘুমিয়ে ছিলো। রবিউল এসময় দ্বিতীয় স্ত্রীর ঘরে ছিলো।