মেহেরপুরে দুই ধর্ষক আটক

আপডেট : ০৫ মে ২০১৩, ২০:৫১
মেহেরপুরে পৃথক অভিযোগে দুই ধর্ষককে আটক করেছে পুলিশ। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে ইমারুল হক একই গ্রামের একটি মেয়ের সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর প্রায় বছর যাবত্ ওই মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। শনিবার সকালে বিয়ের দাবিতে মেয়েটি ইমারুলের বাড়িতে অবস্থান নেয়। এলাকার প্রভাবশালী ইমারুল ও তার লোকজন গাংনী থানায় এসে মেয়েটিকে বের করে দেয়ার জন্য পুলিশকে চাপ দেন। পরে পুলিশ লম্পট ইমারুলকে আটক করে। অপরদিকে সদর উপজেলায় এক এসএসসি পরিক্ষার্থীকে জোর করে ধর্ষণের অভিযোগে জুয়েল নামে একজনকে শৈলমারী গ্রাম থেকে আটক করেছে পুলিশ। সদর থানার এসআই আকবর আলী খান জানান, শুক্রবার সকালে সুবিধপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী তার খালার বাড়ি যাওয়ার পথে সদর উপজেলার শৈলমারি গ্রামের জুয়েল পথরোধ করে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে একটি লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষিতা নিজে বাদি হয়ে জুয়েলের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন।