দেশের খাল-বিল পুকুর ও নদীগুলোতে আগাম বর্ষার পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে চাঁদপুর জেলায় গত ৫ দিনে ৬টি শিশু ডুবে মারা গেছে। এরা হচ্ছে—চাঁদপুরের রঘুনাথপুর গ্রামের জিহান হোসেন (২), পুরান বাজারের সুমাইয়া আক্তার (২), মতলব উত্তরের সিপাহি কান্দি গ্রামের নুসাইবা আক্তার (৩), হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের সিপ্রা (৪), কচুয়া উপজেলার পালাখাল সাদিয়া আক্তার (৬), সদর উপজেলার ফরক্কাবাদ এলাকার গ্রামের মাইনুল হোসেন (১০)।
