বাংলাদেশের দুই প্রতিযোগী রোমান সানা ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল চীনের সাংহাইতে অনুষ্ঠানরত আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ টুর রিকার্ভ পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন। গতকাল বুধবার তৃতীয় রাউন্ডে ওঠার পথে রোমান ৬-২ সেট পয়েন্টে নেদারল্যান্ডসের ভেইলার স্টিভকে ও রুবেল ৬-২ সেট পয়েন্টে হারান জাপানের ওহি কাজুকিকে। এই ইভেন্টের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের অপর দুই প্রতিযোগী ইমদাদুল হক মিলন ও তামিমুল ইসলাম। রিকার্ভ মহিলা এককের তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে বিউটি রায় অবশ্য জাপানের আর্চারের কাছে হেরেছেন। অপরদিকে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে বেলজিয়ামকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে সেরা ষোলোয় উঠেছে বাংলাদেশ দল। এই ইভেন্টের দলগত মিশ্রতে বিউটি-রোমান জুটি শেষ ষোলোয় উঠেছে।
