আর্জেন্টাইনটি এই রাতে কেবল ৩৫বার বল ‘পাস’ দিতে পেরেছিলেন। ছয়টি ‘পাস’ লক্ষ্য খুঁজে পায়নি। এছাড়া ১৭ বার বলের দখল হারিয়েছিলেন। তার চেয়ে বেশিবার (২১) বল খুইয়েছিলেন জর্ডি আলবা।
এদিন অবশ্য স্প্যানিশ চ্যাম্পিয়নদের মূল তারকা লিওনেল মেসিকে মাঠে দৃশ্যত খুঁজেই পাওয়া যায়নি। পুরো মৌসুম জুড়ে দাপটের সাথে খেললেও লিভারপুলের মাঠে তিনি ছিলেন নিষ্প্রভ। বার্সা অধিনায়ককে মাঠে অনেক শান্তই দেখা যায়। পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে তিনি কতটা তত্পর ছিলেন। আর্জেন্টাইনটি এই রাতে কেবল ৩৫বার বল ‘পাস’ দিতে পেরেছিলেন। ছয়টি ‘পাস’ লক্ষ্য খুঁজে পায়নি। এছাড়া ১৭ বার বলের দখল হারিয়েছিলেন। তার চেয়ে বেশিবার (২১) বল খুইয়েছিলেন জর্ডি আলবা। সচরাচর মেসিকে ঠেকাতে না পেরে বিপক্ষ অনেক ফাউল করে থাকেন। এই রাতে কেবল একবার ফাউলের শিকার হন তিনি।
মেসিই বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে বেশিবার গোলপানে শট নিয়েছিলেন। কিন্তু সেগুলোর দুটি লক্ষ্যপানে থাকলেও অন্য দুটি লক্ষ্যভ্রষ্ট হয়। সবমিলিয়ে আসলে রাতটি বার্সেলোনা অধিনায়কের ছিল না।
