রেসিপি

আমের আচার

আপডেট : ০৬ মে ২০১৩, ১৯:৩৬
পা ঞ্জা বি আ মে র আ চা র উপকরণ :আম ৫-৬টি চামড়াসহ আটি ছাড়া ৪ ফালি করা, পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত পাঁচফোড়ন ১ টেবিল চামচ, হলুদ ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল ১ কাপ, বিট লবণ ১/২ চা চামচ, আস্ত শুকনা মরিচ ৫-৬টি, রসুন কোয়া ছড়ানো ১/২ কাপ। ভিনেগার ১ চা চামচ। প্রণালি :আমের টুকরাগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখুন ১ ঘণ্টার জন্য। এরপর পানি ঝরিয়ে আমগুলো শুকনা করে ফেলুন। এবার তেল ছাড়া বাকি সব মসলার সাথে আমগুলো মেশান। মসলা মাখানো আম ছড়ানো ট্রেতে করে ৪-৫দিন এক টানা রোদে শুকিয়ে নিন। আম শুকিয়ে এলে কৌটাতে রেখে তেল আর ভিনেগার মিশিয়ে নিন। কৌটার ঢাকনা শক্ত করে লাগিয়ে আরও ৩-৪ দিন রোদে দিন। গরম ভাত, খিচুরি, রুটির সাথে পরিবেশন করুন এই টক-ঝাল আচার। আ মে র মি ঠা টু ক রা উপকরণ :আম ৮টি চামড়া ছাড়ানো আটি ছাড়া দুই ফালি করা, চিনি ২৫০ গ্রাম, তেজপাতা ২টি, দারুচিনি ২টি, গোলমরিচ ৪-৫টি, লবণ ১/২ চা চামচ। প্রণালি :কাঁটা চামচ দিয়ে আমের উপরের মাংস কেচে নিন। এবার লবণ পানিতে এই আম ভিজিয়ে রাখুন। চুলায় প্যান বসিয়ে তাতে চিনি আর আমগুলো দিয়ে দিন। আমের পানিতে চিনি গলতে শুরু করবে। বাকি সব মসলা দিয়ে ধিমে আঁচে ১৫ মিনিট জ্বাল দিন। এবার কাঠের চামচ দিয়ে আমগুলো সাবধানে উল্টে দিয়ে আরও ২০ মিনিট জাল হতে দিন। যখন আমগুলো নরম হয়ে আসবে আর চিনির সিরা মাখামাখা হয়ে যাবে তখন আচার নামিয়ে কৌটা ভরে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন। এই আচার খালি কিংবা ভাত দিয়ে খেতে পারেন। ফ্রিজে রেখে খেলে পরের মৌসুম পর্যন্ত ভালো থাকবে। আ মে র ঝু ড়া উপকরণ :আম ১০টি খোসা ছাড়ানো এবং মিহি গ্রেড করা, তেল ১ কাপ, রসুন কুচি ১/২ কাপ, বোম্বাই মরিচ ২টি কুচি করা, শুকনা মরিচ আস্ত ৪টি, দারুচিনির টুকরা ২টি, পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, চিনি ২ কাপ, লবণ স্বাদমতো, ভিনেগার ১ টেবিল চামচ। প্রণালি :গ্রেড করা আমে লবণ মিশিয়ে রোদে কিংবা ফ্যানের নিচে রেখে ঝরঝরা করে শুকিয়ে নিন। চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিন। এবার আস্ত শুকনা মরিচ, দারুচিনির টুকরা ও রসুন দিয়ে ফোড়ন দিন। রসুনে রং ধরলে বোম্বাই মরিচ কুচি ও গ্রেড করা আমগুলো দিয়ে নাড়তে থাকুন। ৩ মিনিট পরে চিনি দিয়ে দিন। চিনি গলে আমসহ সব শুকনা হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর পাঁচফোড়ন ও ভিনেগার মিশিয়ে নামিয়ে ফেলুন। কৌটা ভরে এই আচার খেতে পারবেন অনেক দিন পর্যন্ত রেখে। আ মে র ব ড়ি উপকরণ :আম ১০টি খোসা ছাড়িয়ে গ্রেড করা, চিনি ২৫০ গ্রাম, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, পোস্তদানা বাটা ১/২ চা চামচ, জয়িত্রী বাটা ১ চিমটি, তেজপাতা ২টি, সরিষার তেল ১ কাপ, বিট লবণ ১/২ চা চামচ, ভিনেগার ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১/৪ চা চামচ। প্রণালি :গ্রেড করা আম হলুদ ও লবণ মাখিয়ে ২ দিন টানা রোদে শুকিয়ে নিন। চুলায় প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিন। এতে রোদে শুকানো আম, চিনি এবং সব মসলা দিয়ে ধিমে জ্বালে ৩০-৪০ মিনিট একটানা নাড়তে থাকুন। দেখবেন যেন প্যানের তলায় লেগে না যায়। যখন আচারটি হালুয়ার মতো হয়ে যাবে তখন ভিনেগার দিয়ে নাড়িয়ে নামিয়ে ফেলুন। ঠাণ্ডা হয়ে যাওয়ার আগেই হালুয়া হাতের তালুতে নিয়ে ছোট ছোট বলের মতো বড়ি তৈরি করুন। কৌটাতে ভরে এই আচার ফ্রিজে রেখে পরের মৌসুম পর্যন্ত খেতে পারবেন। ভুনা খিচুরির সাথে এই টক-ঝাল-মিষ্টি আমের বড়া খেতে অসাধারণ।