স্পোর্টস রিপোর্টার
টানা ১৮ দিন বিরতির পর আজ পুনরায় প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্ব শুরু হচ্ছে। আজকের খেলাগুলো ঢাকার বাইরের চার ভেন্যু নীলফামারী, নোয়াখালী, গোপালগঞ্জ, সিলেটে। ঢাকায় আগামীকাল খেলা হবে। ফিরতি পর্বে স্ট্রাইকারদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এবার লিগ শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলবে। এরপর চলবে জাতীয় দলের অনুশীলন। প্রথম পর্ব শেষ হয়েছিল ১৮ এপ্রিল। বিরতির মধ্যে ক্লাবগুলো দেশি এবং বিদেশি মিলিয়ে ৪১ জন খেলোয়াড়কে নতুন নিবন্ধন করেছে। যে কয়জন নিবন্ধন করেছেন তাদের মধ্যে প্রায় সবই বিদেশি ফুটবলার। মধ্যবর্তী দলবদলে চমক হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নাইজেরিয়ার কোচ আফুসির চলে যাওয়ায় অলস সময় কাটানো শফিকুল ইসলাম মানিক দায়িত্ব পেয়েছেন।
ক্লাব ফুটবলে সম্পৃক্ত থাকা প্রায় সব কোচ কাজ পেলেও মানিক তার অভিমান নিয়ে ঘরেই ছিলেন। মনপুত কাজ না পাওয়ায় কোথাও যুক্ত হননি। তিনি আগেও শেখ জামালে কাজ করেছেন। এবার তার জন্য নতুন চ্যালেঞ্জ।
ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নইমুদ্দিন দেশে গিয়ে আর ফেরেননি। তাকে নেয়া হবে কিনা সেটাও নিশ্চিত না। ব্রাদার্স সুদানী ফুটবলার জেমস মগাকে এনেছে। এই ফরোয়ার্ড ২০১০ সালের লিগে মুক্তিযোদ্ধায় খেলে গিয়েছেন। ঢাকার ফুটবল কর্মকর্তাদের মন কাড়তে পারেননি জেমস।
এই ফুটবলার ভারতীয় লিগে খেলতে গিয়ে নাম কামিয়েছেন। প্রচুর অর্থ আয় করেছেন। কোটি টাকার উপরে বছরে পারিশ্রমিক পেয়েছিলেন। চার্চিল ব্রাদার্সের সেই ফুটবলার এখন আবার ঢাকায় খেলতে এসেছেন। ব্রাদার্স ব্রাজিলীয়ান এভারটন এবং লিমাকে ছেড়ে দিয়েছে। আবাহনী ব্রাজিলীয়ান একজনকে নিয়েছে। সে এরই মধ্যে এএফসি কাপে খেলেছে। তাকে লিগে দেখা যাবে। পেশাদার লিগে মোহামেডান সবচেয়ে দুরবস্থায় আছে। ১২ খেলায় তাদের জয় কেবল একটি। তারা ল্যান্ডিং এবং এনকোচাকে ছেড়ে দিয়েছে। নতুন দুইজন নিয়েছে যারা ঢাকার মাঠের পরিচিত ফুটবলার। নতুন করে বিদেশি ফুটবলার বিভিন্ন দলে যোগ দেয়ায় এবার স্ট্রাইকারদের মধ্যে লড়াই তীব্র হবে। বর্তমানে ৯ গোল করে শীর্ষে আছেন আবাহনীর নাইজেরিয়ান ফুটবলার সানডে চিজোবা। তার পরেই আছেন মুক্তিযোদ্ধার আইভরি কোস্টের বাল্লো ফামুসার (৮), আবাহনীর নাবীব নেওয়াজ জীবনের (৮), বসুন্ধরার মার্কোস ভিনিসিয়্যুসের (৭), রহমতগঞ্জের কঙ্গোর সিউ জুনাপিওর (৭), সাইফ স্পোর্টিংয়ের রাশিয়ান ফুটবলার বলকাশভের (৬), আরামবাগের জাহিদ হাসান (৬)।
আজকের খেলা :
বসুন্ধরা ও শেখ জামাল। ৪টা, নীলফামারী। আবাহনী ও নোফেল। ৪টা, নোয়াখালী। মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম আবাহনী। ৪টা, গোপালগঞ্জ। শেখ রাসেল ও আরামবাগ। ৭টা, সিলেট।
প্রথম পর্বের পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
বসুন্ধরা কিংস ১২ ১১ ১ ০ ২৬/৬ ৩৪
আবাহনী ১২ ১০ ০ ২ ২৮/১২ ৩০
শেখ রাসেল ১২ ৮ ৩ ১ ১৬/৪ ২৭
সাইফ এসসি ১২ ৭ ২ ৩ ১৭/১১ ২৩
আরামবাগ ১২ ৬ ১ ৫ ১৬/১৩ ১৯
মুক্তিযোদ্ধা ১২ ৪ ৩ ৫ ১৫/১৩ ১৫
শেখ জামাল ১২ ৩ ৫ ৪ ১১/১৪ ১৪
চট্ট. আবাহনী ১২ ৩ ৫ ৪ ৮/১১ ১৪
রহমতগঞ্জ ১২ ২ ৬ ৪ ১৩/১৯ ১২
নোফেল ১২ ২ ৩ ৭ ৬/১৫ ৯
ব্রাদার্স ১২ ২ ২ ৮ ৭/২০ ৮
মোহামেডান ১২ ১ ৩ ৮ ৮/২৩ ৬
বিজেএমসি ১২ ০ ৪ ৮ ২/১২ ৪
