নোটিশ বোর্ড

আপডেট : ০৬ মে ২০১৩, ১৯:৪২
নিত্য উপহার বরাবরের মতো এবার ২৫শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে নিত্য উপহার তৈরি করেছে শাড়ি, ছোট ও বড়দের টি-শার্ট। শিল্পী হাশেম খানের আঁকায় শাড়ি ‘আমাদের ছোট নদী’ কয়েকটি ভিন্ন রঙে পাওয়া যাবে এবারের আয়োজনে। এ ছাড়াও ছোটদের জন্য খাপছাড়া সিরিজসহ বড়দের রবীন্দ্রনাথ বিষয়ক টি-শার্ট রয়েছে। এসএস ড্রেসল্যান্ড আমদানিকারক প্রতিষ্ঠান এসএস ড্রেসল্যান্ড নতুন একটি ফ্যাশনেবল পোশাক বাজারে নিয়ে এসেছে। আনস্টিচ এই থ্রি-পিসের নাম ‘কচুরিপানা’। আকর্ষণীয় এ থ্রি-পিসটি পাওয়া যাবে এসএস ড্রেসল্যান্ড ইস্টার্ন মল্লিকা, এলিফ্যান্ট রোড, ১/৬২-৬৫ (২য় তলা)-সহ তাদের বিভিন্ন আউটলেটে। আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড চুল পরার সমস্যা সমাধানে এক বিশেষ অ্যারোমা থেরাপি ট্রিটমেন্টের আয়োজন করেছে আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড। চুল পরা বন্ধ করতে ও চুলের রুক্ষতা মাত্র তিনটি সেশনে দূর করা সম্ভব এই পরিচর্যার মাধ্যমে। আর এর সঙ্গে চুল পরার সমস্যা থেকে আপনি চিরতরে রেহাই পাবেন খুব অল্প সময়ের মধ্যেই। আবার গজাবে নতুন চুলও। এই পরিচর্যা তিনটি সেশন এক সাথে বুকিং দিলে একটা সেশন করা যাবে বিনামূল্যে। সেই সঙ্গে পুরো মে মাসজুড়ে চলবে ক্লাসিক গোল্ড ফেসিয়ালের সাথে সিল্ক পলিশ এবং হাতের যত্ন ফ্রি করার সুযোগ। যোগাযোগ :৩৭৫ ডিআইটি রোড, পূর্ব রামপুরা (টিভি সেন্টারে দক্ষিণ পার্শ্বে), ঢাকা, ফোন :০১৯৩৭৫১৩০০৬। মায়ের জন্য ভালোবাসা ধানমন্ডির হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি সেলুন মা দিবস উপলক্ষে দিচ্ছে বিশেষ উপহার। ৬০ বছর বয়সের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেন মহিলাদের জন্য ফ্রি ফেসিয়াল এবং মা দিবসে নেওয়া মা ও মেয়ের সার্ভিসসমূহে ১৫% ছাড়। যোগাযোগ :০১৭৪১ ২১৯৬২৪। নকশা দেশীয় ফ্যাশন হাউস নকশার তৃতীয় শো-রুম আগামী ১১ মে, শনিবার বিকাল ৪টায় ১/১ আলম খান লেন, বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ, চিস্তিয়া ভবনের দোতলায় উদ্বোধন হবে। শুভ উদ্বোধন করবেন ক্রিকেট সেলিব্রেটি ফারুক আহাম্মেদ, আতাহার আলী খান, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দূর্জয়, হাবিবুল বাশার সুমন সাথে থাকছেন ফ্যাশন জগতের মডেল তারকারা। এই বিক্রয় কেন্দ্রটিতে অন্যান্য পোশাকের সাথে শাড়ি উপস্থাপন থাকবে বেশি। যেমন সিল্ক, তসর, বালুচুড়ি, সুতি, কাতান ইত্যাদি কাপড়ের শাড়ি উপর বিভিন্ন মোটিভের উপর নান্দনিক কাজ করা থাকছে। গ্রীষ্মে রঙ গ্রীষ্মের এই প্রখর গরমে বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউস রঙ নিয়ে এসেছে তার গ্রীষ্মকালীন পোশাক টি-শার্ট, ফতুয়া, শার্ট, ছেলে ও মেয়েদের কুর্তা, ট্রাউজার, ছোট হাতার কামিজ, টপস ছাড়াও শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ। পোশাকের উপকরণ হিসেবে হালকা আরামদায়ক সুতি কাপড়কে বেছে নেওয়া হয়েছে। আর রং হিসেবে প্রাধান্য পেয়েছে সাদা, হালকা গোলাপি, হালকা নীল, অফ হোয়াইটসহ সব হালকা রং। এ ছাড়াও উজ্জ্বল রঙের সমাহার থাকছে পোশাকগুলোতে। এই গরমের জন্য ছেলেমেয়েদের পোশাকে ডিজাইনের মাধ্যম হিসেবে মূলত প্রাধান্য পেয়েছে হালকা মোটিভের কাজ। সালোয়ার-কামিজের কাটিংয়ে ভিন্নতা আনা হয়েছে। গ্রীষ্মের সকল পোশাক পাওয়া যাবে রঙের সবকটি বিক্রয়কেন্দ্রে। বার্ডস আইয়ে গরমের পোশাক এই গরমে দেশীয় ডিজাইনে সেরা ফ্যাশন হাউস বার্ডস আই এনেছে শত শত ডিজাইনের নতুন পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের দুটি শো-রুমে। আকর্ষণীয় এসব পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে গরম উপযোগী আরামদায়ক কাপড়। বার্ডস আইয়ের শো-রুমে সব ধরনের পোশাক সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে ইভেন্ট ম্যানেজমেন্ট, ইন্টেরিয়র ডিজাইন, গ্লাস ডেকোর, ফটোগ্রাফি, ইকেবানা ও গ্রাফিক্স ডিজাইনের উপর প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করুন। বিস্তারিত জানতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এই নম্বরে ০১৭৩৩৯৬৯৬৪৪, ৯৮৯৯০৩৮। দি ব্র্যান্ড শপের নতুন শাখা সম্প্রতি ম্যাক্সিম টাওয়ার, পুরানা পল্টনে আধুনিক ডিজাইন ও ফ্যাশনেবল রুচিসম্মত পোশাক তৈরি করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল দি ব্র্যান্ড শপের নতুন শাখা। আনুষ্ঠানিকভাবে এ শাখাটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে দি ব্র্যান্ড শপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাণ-আরএফএল গ্রুপের ‘ভিশন’ টেলিভিশন দেশের বৃহত্তম প্লাস্টিক হাউসহোল্ড, পিভিসি পাইপ ও ফিটিংস সামগ্রী প্রস্তুতকারী এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ সর্বাধুনিক প্রযুক্তির এলইডি টেলিভিশন বাজারজাতকরণ শুরু করেছে। ‘ভিশন’ ব্র্যান্ডের এই টেলিভিশন সম্পূর্ণ হাই-ডেফিনিশন ১৯২০ x ১০৮০ পিক্সেলের এ-প্লাস গ্রেড প্যানেল দ্বারা প্রস্তুতকৃত। ফলে এই টিভিতে ঝকঝকে এবং সঠিক রঙে ছবি দেখা যায়। তা ছাড়া এই টিভির সাথে ২টি ইউএসবি পোর্ট আছে যার মাধ্যমে ভিডিওসহ প্রায় সব রকম ফাইল চালানো যায়। মোজো ভ্যালেন্টাইনস অফার বিজয়ী সংবর্ধনা ‘মোজো ভ্যালেন্টাইনস অফার’-এ অংশগ্রহণকারী বিজয়ীদের সংবর্ধনা এবং উপহার হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। মোজো ভ্যালেন্টাইনস সেলিব্রেশন ক্যাম্পেইন শুরু হয় ‘মোজো ভ্যালেন্টাইন অফার’-এর মধ্য দিয়ে। এই অফারে সারাদেশ হতে ৮০ জন ভোক্তারা জিতে নিয়েছে মরিশাস, লাংকায়ি ও পাতায়ার ফাইভ স্টার হোটেলে লাক্সারি ভ্রমণ।