অ্যাপল’র ৫ হাজার কোটিতম অ্যাপ্লিকেশন ডাউনলোডে ১০ হাজার ডলার উপহার

আপডেট : ০৬ মে ২০১৩, ২০:০৪
অ্যাপল পৌঁছে গেছে ৫ হাজার কোটি বা ৫০ বিলিয়ন অ্যাপ্লিকেশন ডাউনলোডের দ্বারপ্রান্তে। অ্যাপল ধারণা করছে চলতি মাসেই পূর্ণ হয়ে যাবে ৫০ বিলিয়ন ডাউনলোডের ল্যান্ডমার্ক। এ উপলক্ষে অবশ্য তারা বিশেষ উপহারও ঘোষণা করেছে। যিনি ৫০ বিলিয়নতম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, তার জন্য ১০ হাজার ডলারের অ্যাপ স্টোর গিফট কার্ড রেখেছে অ্যাপল। আর এর পরের ৫০ জনের প্রতিজনের জন্য রয়েছে ৫০০ ডলারের গিফট ভাউচার। এর জন্য অবশ্য একদিনে এক অ্যাকাউন্ট থেকে ২৫ বারের বেশি ডাউনলোড করা যাবে না। আর পুরস্কার জিততে বয়সও হতে হবে ১ বছরের বেশি।