এরিকসন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নেটওয়ার্ক সোসাইটি’ শীর্ষক কর্মশালা। ২০২০ সাল নাগাদ সারা বিশ্বে কী ধরনের প্রযুক্তি ব্যবহূত হবে, তার একটি প্রতিবেদন দেখানো হয় এই কর্মশালায়। এই প্রতিবেদন থেকে জানানো হয়, ২০২০ সাল নাগাদ সারা বিশ্বে ১০০ কোটি থেকে ৫০০ কোটি ডিভাইস সংযুক্ত থাকবে ইন্টারনেটে। এর মধ্যে স্মার্টফোনসহ প্রায় ৯৩ কোটি মোবাইল ফোন সংযুক্ত থাকবে ইন্টারনেটে। স্মার্ট প্রযুক্তির কল্যাণে বিশ্বের বড় বড় শহরগুলোতে গাড়িসহ নানা ধরনের ডিভাইস ইন্টারনেটে সংযুক্ত হওয়ার চিত্র তুলে ধরা হয় এই কর্মশালায়। পাশাপাশি বাংলাদেশে আইসিটির ব্যবহার এবং ভবিষ্যত সম্ভাবনার বিষয়গুলোও আলোচনা করা হয় এই কর্মশালায়। বাংলাদেশে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্কের সূচনা, স্বল্পমূল্যের স্মার্টফোন সহজলভ্য হওয়া, ইন্টারনেটের মূল্য কমানো প্রভৃতি বিষয় নিয়ে আলোচনাও হয় কর্মশালায়। এরিকসন বাংলাদেশের এমডি গ্যারি ডিউইং ও হেড অফ কমিউনিকেশন্স আশিকুর রাহমান এ রিপোর্টগুলো তুলে ধরেন সবার সামনে।
