মির্জাপুরে র্যাবের পোশাকসহ সশস্ত্র ১০ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৬ মে ২০১৩, ২১:০১
র্যাবের পোশাক পরে বাসাবাড়ি ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ১০ ডাকাত গ্রেফতার হয়েছে। এসময় ডাকাতদের নিকট থেকে র্যাবের পোশাক ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। রবিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই আন্তঃজেলা ১০ ডাকাতদের গ্রেফতার করেছে। কুখ্যাত ডাকাতদের দেখতে শত-শত মানষ মির্জাপুর থানায় ভিড় জমিয়েছে। গ্রেফতারকৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা হচ্ছে: পাবনা জেলার শানগাড়িয়া পূর্বপাড়া গ্রামের মোঃ খবির মোল্লার ছেলে দবিরউদ্দিন, সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার চান্দোর গ্রামের মো. নুরুল হকের ছেলে আলহাজউদ্দিন, শাহজাদপুর থানার পুতাজিয়া গ্রামের মৃত ওসমানের ছেলে গুলজার হোসেন রানা, পাবনা জেলার সোজানগর থানার মোল্লাপাড়া কদিমতলা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম শরিফ, বেড়া থানার দরিদেবপুর গ্রামের মোঃ ছালাম মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন শরিফ, সোজানগর থানার তাঁতিবন্দ হুতোরপাড়া গ্রামের মফিজ মোল্লার ছেলে কাদের মোল্লা, শাহজাদপুর থানার ছোট চাঁনতারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে পাষান, সাথিয়া থানার আবড়া মধ্যপাড়া গ্রামের মোঃ রুস্তম মন্ডলের ছেলে চান্দে মন্ডল, চৌহালী থানার চড়সাদা গ্রামের মোঃ বাবলু মন্ডলের ছেলে মোঃ মাহাথীর আজম শাকিল ও নোয়াখালী জেলার কালীগঞ্জ থানার চড়খাত দক্ষিণপাড়া গ্রামের মৃত সাঈদ আলমের ছেলে ব্যবসায়ী কামাল হোসেন। তবে ডাকাত দলের মূল নায়ক ও ডাকাত সর্দার সাত্তার, নান্নু এবং দুলালকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।