সাভারের রানা প¬াজা ধসে পড়ার পর ঐ ভবনের ৬ষ্ঠ তলায় কর্মরত গার্মেন্টস কর্মী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ডহচী গ্রামের আব্দুর রহিমের পুত্র মোঃ রব্বানি (নুর ইসলাম) ও পুত্রবধূ সাহিদা বেগম নিখোঁজ হওয়ার পর এখনও স্বামী-স্ত্রীর লাশের খোঁজ পাওয়া যায়নি। আব্দুর রহিমের বড় ছেলে মোঃ রিপন ঘটনার দিন থেকেই সাভারে তার ভাই ও ভাইয়ের বউয়ের লাশের জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছে। ভবন ধসের ১৬ দিন অতিবাহিত হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। নুর ইসলামের পিতা আব্দুর রহিম জানান, আমার ছেলে ও পুত্রবধূকে জীবিত না পেলেও তাদের লাশটি যেন দেখতে পাই। নিখোঁজ নুর ইসলাম ও তার স্ত্রী সাহিদাকে না পেয়ে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
