গৌরীপুরে আওয়ামী লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

আপডেট : ০৬ মে ২০১৩, ২১:০৫
গৌরীপুরে ৫ মে ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ আহামেদের ওপর সন্ত্রাসীরা রবিবার প্রকাশ্যে দিবালোকে হামলা চালিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টা চালায়। আবু সাঈদ আহাম্মেদ জানান, সমপ্রতি তার স্কুলের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম কর্তৃক ছাত্রী যৌন হয়রানির কারণে বহিষ্কৃত হলে সে (শহীদুল) ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। বিদ্যালয় থেকে কলতাপাড়া বাজারে আসার পথে সোবান (৪০), শরাফত (২২) ও লুত্ফর (৩৫) অতর্কিত হামলা চালিয়ে নগদ ৯ হাজার ৬শ’ টাকা ছিনিয়ে নেয় এবং শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। অভিযোগপ্রাপ্তি স্বীকার করে গৌরীপুর থানার ও.সি মোঃ হামিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।