নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী-কাম-প্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল, ভাংচুর ও স্মারকলিপি প্রদান করেছে নিয়োগ-বঞ্চিতরা। গত রবিবার দুপুরে বিভিন্ন বিদ্যালয়ের নিয়োগ-বঞ্চিতরা ডিএম একাডেমী মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শিক্ষা অফিসে গিয়ে ভাংচুর চালায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উক্ত নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগের দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
