সিলেটে এতিম ও প্রতিবন্ধীদের নিয়ে ইফতার

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:৪২

সিলেট অফিস

সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের উদ্যোগে পয়লা রমজানে নগরীর বাগবাড়ি সমাজসেবা কমপ্লেক্সে অবস্থিত সরকারি শিশু পরিবার (বালক), সরকারি ছোটমনি নিবাস ও নিরাপদ হেফাজতের নিবাসীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্টেশন ক্লাব লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, জেলা সমাজসেবা কার্যালয় নরসংদীর উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয় নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান সরকার।

এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আবুল কালাম। একই দিনে রায়নগরে সরকারি শিশু নিবাস (বালিকা) এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্টেশন ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য হারুন আল রশিদ দিপু ও সুদীপ্ত রঞ্জন সেন বাপ্পু, শিশু নিবাসের উপ-তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, স্টেশন ক্লাবের সহকারী ম্যানেজার শাহিন উদ্দিন খান উপস্থিত ছিলেন। এছাড়াও জল্লারপাড় গ্রিণ ডিসেবল্ড ফাউন্ডেশনের দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়েও পহেলা রমজানে পৃথক একটি ইফতার মাহফিলের আয়োজন করে সিলেট স্টেশন ক্লাব।