বরিশাল অফিস
সমাজসেবা অধিদপ্তরাধীন সরকারি শিশু পরিবার এবং অন্যান্য প্রতিষ্ঠানের ৫৫০ জন শিশু নিবাসীদের সঙ্গে জেলা প্রশাসন পরিবার প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নগরীর আমতলার মোড়ে অবস্থিত সমাজসেবার শিশু পরিবারে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এ সময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, মো. সাব্বির ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইকবাল আক্তার, জেলা প্রশাসক কার্যালয়ের সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও শিশুরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিবৃন্দ সমাজসেবার বিভিন্ন নিবাসগুলো ঘুরে দেখেন ও কোমলমতি শিশুদের সঙ্গে তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ইফতার মাহফিলে দেশের সকল মানুষের উদ্দেশে দোয়া-মোনাজাত করা হয়।
