সম্প্রতি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ইকুয়িটি এন্টারপ্রেনিওরশিপ ফান্ড (ইইএফ) মূল্যায়ন ইউনিটের উদ্যোগে ও বেসিসের সহযোগিতায় আইটি উদ্যেক্তোদের জন্য ইইএফ আবেদন প্রক্রিয়া বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসিস অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় ৭৫টি বেসিস সদস্য কোম্পানির শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের ইইএফ তহবিলের জন্য আইসিবিতে আবেদন করার নিয়ম, ইইএফ হালনাগাদ নীতিমালা পর্যালোচনা, ইইএফ-এর আবেদন মূল্যায়নে বিবেচ্য বিষয়, সম্পদের মূল্য নির্ধারণ ইত্যাদি নিয়ে আলোচনা হয়। আইসিবি’র সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. মফিজুর রহমান, প্রোগ্রামার মো. কামরুল হাসান, ও সহকারী প্রোগ্রামার নুরুল ইসলাম ভূঁইয়া এসব বিষয়ে আলোচনা করেন। কর্মশালায় বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর, সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান, পরিচালক শাহ ইমরাউল কায়ীশ, প্রাক্তন সভাপতি এসএম কামাল, রফিকুল ইসলাম রাউলি প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
