টি প স

আপডেট : ০৭ মে ২০১৩, ১৯:৫৭
বিভিন্ন কাজের জন্যই আমাদের নানা ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়। তবে ইন্টারনেটের বিশাল ভাণ্ডার থেকে প্রয়োজনীয় সফটওয়্যার খুঁজে পাওয়া অনেক সময়েই কঠিন হয়ে দাঁড়ায়। এই সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে পারে সফটওয়্যার ডাউনলোডের ভালো কিছু ওয়েবসাইট। এ রকম একটি ওয়েবসাইট সিনেট। http : // download . cnet . com লিংকে গিয়ে এই সাইট থেকে আপনি সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন। এখানে এসব সফটওয়্যারের রিভিউও পাবেন।