নারায়ণগঞ্জের কাঁচপুরে হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) নায়েক সুবেদার মোঃ শাহ আলম (৪৮) নিহত হয়েছেন। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৩নং ফতেপুর ইউনিয়নের শুভুল্লা গ্রামে। মৃত্যুর খবরে পুরো এলাকা জুড়ে বইছে শোকের মাতম।
নিহত শাহ আলমের পিতার নাম মৃত-মোশারফ হোসেন এবং মাতার নাম সুফিয়া বেগম। স্ত্রী আলেয়া বেগম (৪০), পুত্র তৌহিদুর রহমান দীপু এবং কন্যা সোমাইয়া আক্তার স্বর্ণা এখন বাকরুদ্ধ। তার ছোট ভাই এনজিও কর্মকর্তা আবু মোতালেব জানান, চার ভাই এক বোনের মধ্যে শাহ আলম সবার বড়। ১৯৮১ সালে তিনি এই বাহিনীতে যোগ দেন। তিনি ছিলেন অত্যন্ত সত্ এবং নামাজি। বর্তমানে ঢাকার পিলখানার সদর দপ্তরে বিজিবির নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন।
গত রবিবার সকালে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুরে দায়িত ্বপালন করতে যান। সোমবার সকালে ঢাকা থেকে ফেরার পথে হেফাজতের কর্মীরা কাঁচপুরে পুলিশ ও বিজিবির সদস্যদের উপর হামলা চালালে শাহ আলম গুরুতর অসুস্থ হয়ে পড়েন । ঢাকা মেডিক্যালে তিনি মারা যান। এদিকে পারিবারিকভাবে নিহত শাহআলম ছিলেন দরিদ্র পরিবারের সন্তান।
