গোপালগঞ্জে অজ্ঞাত পরিচয় (২৭)এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা গ্রামের মধুমতি নদীর তীর থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। স্থানীয়রা ভোরে নদীপাড়ে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠায়।