কাউখালীতে দুস্থ কল্যাণ সংস্থার অর্থ বিতরণ

আপডেট : ০৭ মে ২০১৩, ২০:৫০
কাউখালী উপজেলার শিয়ালকাঠীতে গত সোমবার জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার (ডিকেএস) উদ্যোগে সংস্থার কার্যালয়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম তালুকদার, অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন তালুকদার, অধ্যক্ষ আঃ সামাদ, শাহাজাহান মোল্লা, ইউপি সদস্য আবুল বাশার, দুস্থ কল্যাণ সংস্থার কাউখালী শাখার ম্যানেজার শাহ আলম নসু, কর্মকর্তা কাজী আতাহার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।