সুন্দরগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ০৭ মে ২০১৩, ২০:৫০
উপজেলার বামনডাঙ্গায় পুলিশ হত্যাসহ অর্ধ ডজন মামলার আসামি শীর্ষ জামায়াত নেতা নলডাঙ্গা ডিগ্রী কলেজের প্রভাষক আবুল কাশেমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। থানা সূত্রে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি বামনডাঙ্গায় জামায়াত-শিবিরের ব্যাপক নৈরাজ্য, পুলিশ ফাঁড়িতে লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুর ও ৪ পুলিশ হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। এদিকে উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে কল্পনা বেগম (১৪) নামের ৭ম শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার রংপুর-সুন্দরগঞ্জ মহাসড়কের পাইটকেপাড়া আজিজের মোড়ে ঢাকাগামী এসএ পরিবহন পিছন দিক থেকে ধাক্কা দিলে অটো চালকসহ ২ বোন ছিটকে পড়লে কল্পনা বেগম বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।