মাদারীপুরে পুলিশ সুপারের মতবিনিময়

আপডেট : ০৭ মে ২০১৩, ২০:৫০
জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম গতকাল মঙ্গলবার জেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মাদারীপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক।