কন্যাদায়গ্রস্ত পিতাকে ইসলামী ব্যাংকের চেক

আপডেট : ০৭ মে ২০১৩, ২০:৫১
ময়মনসিংহের ত্রিশালে কন্যা দায়গ্রস্ত পিতা সামছুদ্দিন ফকিরকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ-এর কর্পোরেট সোসাইল রেসপনসিবিলিটির আওতায় ত্রিশাল শাখা ১০ হাজার টাকার চেক প্রদান করেছেন। ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা প্রধান ও এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মহিউদ্দিন শাখা কার্যালয়ে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চেক প্রদান করেন। এ সময় সোনালী ব্যাংক ত্রিশাল শাখা ব্যবস্থাপক ও এক্সিকিউটিভ অফিসার মোসাব্বি হোসাইন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, সহসভাপতি রফিকুল ইসলাম শামীম, যুগ্মসম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।