ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়া উপজেলার শরত্নগর বাজারে বুধবার শাপলা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শাপলার স্বামী মিজান জানান, একটি ছেলে প্রায়ই শাপলার মোবাইলে ফোন দিত। আমি এজন্য তাকে বকা দিয়েছিলাম। তাই রাগ করে সে গ্যাস ট্যাবলেট খায়। ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তারের পরামর্শে পাবনা সদর হাসপাতালে নিলে চিকিত্সক দুপুরে শাপলাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, গৃহবধূর চাচার আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্তের জন্য বুধবার পাবনা মর্গে পাঠানো হয়েছে।
