চট্টগ্রাম অফিস
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন খোলা রেখে পাঠদান করার দায়ে নগরীর জাকির হোসেন রোডে এডমিশন প্লাস নামের একটি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টারে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।
