প্রথম প্রজন্মের আইফোনের অবসান জুনে

আপডেট : ০৮ মে ২০১৩, ১৯:২৫
আজ থেকে ৬ বছর আগে গোটা বিশ্বকে মাতিয়ে অ্যাপল বাজারে ছেড়েছিল যুগান্তকারী এক মোবাইল ফোন, যার নাম আইফোন। এরপর এখন পর্যন্ত এর আরও ৫টি সংস্করণ বাজারে এসেছে এবং প্রতিটি সংস্করণই জনপ্রিয়তায় ছাপিয়ে গেছে আগেরটিকে। তবে আইফোনপ্রেমীদের জন্য সংবাদ, সামনের মাস থেকে প্রথম প্রজন্মের আইফোনের জীবনাবসান ঘটতে যাচ্ছে সামনের মাসেই। আসছে জুনের ১১ তারিখের পর থেকে আর কোনো রিপ্লেসমেন্ট যন্ত্রাংশ উত্পাদন করবে না অ্যাপল। ২০০৮ সালে আইফোন থ্রিজি আসার পরে এর উত্পাদন বন্ধ করে দিলেও এর জন্য সেবা চালু রেখেছিল অ্যাপল। এবারে সেটাও বন্ধ করে দিচ্ছে তারা। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অ্যাপল এই সংবাদ জানাবে সবাইকে।