রাবি সংবাদদাতা
তুচ্ছ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের দুই নেতা হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পেছনের বাগানে লিচু পাড়তে গেলে স্থানীয়রা তাদের বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মারধর করা হয়।
মারধরের শিকার মাহমুদুর রহমান কানন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং উপ-আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান। ভুক্তভোগী ওই দুই নেতাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মারধরকারীদের নাম-পরিচয় স্পষ্ট করে জানাতে পারেননি ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমাদের দুইজনকে মারধর করা হয়েছে। তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
