চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালী জেলার চাটখিলের দেলিয়াই বাজার ও ইটপুকুরিয়াসহ বিভিন্ন স্থানের খালের উপর স্থাপিত অর্ধশতাধিত অবৈধ স্থাপনা বুধবার উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকালে দেলিয়াই বাজার থেকে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। দেলিয়াই বাজারে খালের উপর স্থাপিত মুক্তিযোদ্ধা মার্কেটসহ রাস্তার দক্ষিণ পাশের ২৫টি এবং ইটপুকুরিয়া বাজারে খালের উপর স্থাপিত ১৫টিসহ অন্যান্য স্থানে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
চাটখিল উপজেলা সহকারী কমিশনার ভূমি শান্তনু কুমার দাস জানান, খালসহ সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপিত স্থাপনাগুলোর উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
