ঝিনাইদহে অস্ত্র ও মাদকসহ দুইজন গ্রেফতার

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:৫০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে অস্ত্র ও মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোররাতে মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হচ্ছে- বড়বাড়ি গ্রামের রমজান আলির ছেলে টিটো হোসেন ও হেমায়েত উল্লাহর ছেলে সাইদুল ইসলাম।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরের বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ২০ বোতল ফেনসিডিলসহ টিটো ও সাইদুলকে গ্রেফতার করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।