শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
শ্রীবরদীর সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিশেষ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাবেলাকোনা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন অফিসের মাঠে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ও প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর।
বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র মান্দা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুজ্জামান, বকশিগঞ্জ উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হোসিও ম্রং প্রমুখ। পরে ৮শ ৫০ ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।
