দেশে পাসের হারের পাশাপাশি বাড়ছে না ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। উচ্চশিক্ষার ক্ষেত্রে এ সংকট আরও প্রকট। চাইলেই এখন আর পছন্দের বিষয়ে পড়াশোনা করা যায় না। সরকারী-বেসরকারী মিলে যে কয়েকটি মেডিকেল ও ডেন্টাল কলেজ আছে তা চাহিদার তুলনায় নগণ্য। আর মেয়েদের জন্য আলাদা ডেন্টাল কলেজে পড়াশোনা তো অনেকটা স্বপ্নের মতোই। এ কথাটি ভেবেই রাজধানীর মালিবাগে মহিলা ডেন্টাল কলেজ হিসেবে প্রতিষ্ঠা করা হয় সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ। দক্ষ পরিচালনা পর্ষদের কারণে প্রতিষ্ঠানটি খুব অল্প সময়ের মধ্যে সবার নজরে আসে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ প্রতিষ্ঠািনটি ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় পেশাগত পরীক্ষায় ৫টি মেধাস্থান ও ৮টি অনার্সসহ পাসের হারে প্রথম স্থান অর্জন করে ‘অর্থকণ্ঠ হেলথ অ্যাওয়ার্ড-২০১৩’ লাভ করে। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক স্বাস্থ্য খাতে নারী শিক্ষার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামিউল হোসেন জামিরের হাতে এ পুরস্কার তুলে দেন।
শুধুমাত্র বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেই নয়, সার্বিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মেধা তালিকায় স্থান করে নেবে—এমন একটি সংকল্প নিয়েই যাত্রা শুরু করে এই মহিলা ডেন্টাল কলেজ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ অনন্য সাফল্যের কথা জানাতে গিয়ে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের পাঠদানে যথেষ্ট গুরুত্ব দেওয়া ও ছাত্রীদের কঠোর অনুশীলনের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। তাছাড়া সুপরিসর ও আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ক্যাম্পাসও ছাত্রীদের আকর্ষণের মূল কারণ। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি এবং মানসম্মত আবাসিক ব্যবস্থার জন্যও শিক্ষার্থীরা ভালো ফল করছে এখান থেকে। ব্যতিক্রমী এ প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পাসের হার অনুসারে প্রথম স্থান অধিকার করে। উন্নত শিক্ষা, হাতেকলমে প্রশিক্ষণ প্রদান, ওরাল অ্যান্ড ডেন্টাল রোগের প্রতিরোধ এবং নিরাময়ের জন্য বাংলাদেশে দন্ত চিকিত্সার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠািনটি। ৯৩৪০২০৩-৪, ০১৭৫১৭৭৯৬০৯ নম্বরে ফোন করে এই প্রতিষ্ঠানের পড়ালেখাসহ যাবতীয় বিষয়ের বিস্তারিত তথ্য জানতে পারবেন।
ছাত্রীরা যাতে খুব সহজেই তাদের প্রয়োজনীয় পাঠগুলো প্রতিষ্ঠানে বসেই তৈরি করে নিতে পারে, সে ব্যবস্থাও রাখা হয়েছে। এ জন্য অ্যানাটমি ডিসেকশন হল, ফিজিওলজি উইথ বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি, প্যাথলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি, আধুনিক ডেন্টাল আউটডোর, মাল্টিমিডিয়া ও স্মার্টবোর্ড সমৃদ্ধ লেকচার গ্যালারি এবং ইন্টারনেট সংযোগসহ আধুনিক লাইব্রেরির ব্যবস্থা রয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্র মালিবাগে নিজস্ব ক্যাম্পাসের এই কলেজটিতে আরও বেশি ছাত্রী ভর্তির জন্য ভবিষ্যত্ চাহিদার কথা বিবেচনা করে ক্যাম্পাস সম্প্রসারণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ নারীদের ডেন্টাল চিকিত্সক হওয়ার জন্য একটি প্রধান প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
যোগাযোগ :১১১, ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা।
