সাতক্ষীরায় গম সংগ্রহ অভিযান

আপডেট : ০৮ মে ২০১৩, ২১:২৩
খাদ্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরায় সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা খাদ্য গুদামে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার সরকারিভাবে এ গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোলায়মান আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন চন্দ্র দাস, খাদ্য গুদাম কর্মকর্তা জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রথম দিনে কৃষকদের নিকট থেকে ২৫ মেট্রিক টন গম ক্রয় করা হয়। সরকারিভাবে প্রটি টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা জানান, জেলায় এ বছর সরকারিভাবে ৩২৫ মেট্রিক টন গম সরাসরি চাষিদের কাছ থেকে ক্রয় করা হবে। জেলার ৭টি খাদ্য গুদামে এই গম ক্রয় করা হবে।