গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪টি প্রাইভেট হাসপাতাল ও ৩টি ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া হাসান ও নাজমুন্নাহারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ঝিনাইদহের সিভিল সার্জন ডা.নাসরীন সুলতানা তাদের সাথে ছিলেন। সিলগালা করা প্রাইভেট হাসপাতালগুলো হচ্ছে—শিখা প্রাইভেট হাসপাতাল এণ্ড ডায়াগনষ্টিক সেন্টার, ভাই ভাই প্রাইভেট হাসপাতাল এণ্ড ক্লিনিক, আনোয়ারা প্রাইভেট হাসপাতাল এণ্ড ডায়াগনষ্টিক সেন্টার, রেসিডো প্রাইভেট হাসপাতাল, জনসেবা ডায়াগনষ্টিক সেন্টার, আরাফাত ডায়াগনষ্টিক সেন্টার ও শতাব্দি ডায়াগনষ্টিক সেন্টার। এ প্রতিষ্ঠানগুলোকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
