নাটোরে সার গোডাউনে লাচ্ছা সেমাই রাখার দায়ে জরিমানা

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:৫১

নাটোর প্রতিনিধি

রাসায়নিক সার গোডাউনে খাদ্যদ্রব্য লাচ্ছা সেমাই মজুদ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে নাটোরের নলডাঙ্গায় দুইটি প্রতিষ্ঠানের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

বুধবার উপজেলার নলডাঙ্গা বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের নাটোর সহকারী পরিচালক সামছুল আলম।

তিনি জানান, রমজানে ভেজাল খাদ্য দ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নলডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স ভাই ভাই স্টোরের রাসায়নিক সার গোডাইনে খাদ্য দ্রব্য লাচ্ছা সেমাই অবৈধ মজুদ রাখার অপরাধে মালিক নাসির উদ্দিনের ৫ হাজার টাকা ও মেসার্স মমতাজ স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।