তানোরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:৫২

তানোর (রাজশাহী) সংবাদদাতা

তানোর উপজেলায় ১০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী বাদলকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাদল উপজেলার নলপুকুরিয়া গ্রামের হেফাজ মন্ডলের ছেলে। তানোর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তানোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী বাদলকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আরো তিনটি মাদকের মামলা রয়েছে।