টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন পরিষদে বুধবার বাংলাদেশ কৃষি ব্যাংক রাজৈর উপজেলা শাখার উদ্যোগে ৩৩ জন কৃষককে সহজ সুদে ঋণ বিতরণ করে। কৃষকদের চাহিদার ভিত্তিতে ৩০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক রাজৈর উপজেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ বদরুল আলমের সভাপতিত্বে ক্যাম্পিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় মহাব্যবস্থাপক মোকতার হোসেন।
