সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:৫২

মতলব উত্তরের ৭০ কিলোমিটার

বিদ্যুতায়নের উদ্বোধন

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭০ কিলোমিটার বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। সুইচ টিপে বুধবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল। মতলব উত্তর মায়া বীর বিক্রম হলরুমে ১১ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম নূরুল আমীন ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। উপজেলার ২৮টি গ্রামে বিদ্যুতায়নের অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ধনাগোদা সেচ প্রকল্পের পানি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দন।

নকলনবিশদের মানববন্ধন

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা চাকরি জাতীয়করণের দাবিতে বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলমাকান্দায় মানববন্ধন করেছেন নকল নবিশরা। কলমাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে নকল নবিশদের মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নকল নবিশ অ্যাসোসিয়েশনের কলমাকান্দা উপজেলার সভাপতি রিয়াজ উদ্দিন আকন্দ, সম্পাদক শফিকুল ইসলাম, হারুন অর রশিদ, বিপুল সরকার ও প্রফুল্ল সরকার প্রমুখ।

নিরাপদ আম উত্পাদন ও সংরক্ষণে সচেতনতা সৃষ্টিতে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উত্পাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম ও সিভিল সার্জন ডা. এস এফ এম খায়রুল আতাতুর্ক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এ উপলক্ষে রেল বাজারে বেসরকারি সংগঠন মানবসেবা উন্নয়ন সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় শোভাযাত্রা, আলোচনা সভা, থ্যালাসেমিয়া রোগীদের মাঝে ওষুধ, ইফতার সামগ্রী ও বিছানার চাদর বিতরণ করা হয়। এর আগে শোভাযাত্রা বের করা হয়। পরে সংস্থার প্রধান কার্যালয় চত্বরে ডা. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান মো. আ. হামিদ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল।

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট

দিবস পালিত

নাটোর প্রতিনিধি নাটোরে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন,  শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুন্যান্টের ১৯১তম জন্মদিনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে বুধবার। নাটোর সদর হাসপাতাল এলাকার রেড ক্রিসেন্ট ভবন থেকে শোভাযাত্রা বের হয়। পরে রেড ক্রিসেন্ট ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট নাটোর ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।

জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে বুধবার জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানবীর আহমেদ সিকদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর প্রমুখ। পরে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।   

১০৭ বিদ্যালয়ে ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা মতলব উত্তর উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম সেট বিতরণ করা হয়েছে। বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল। মতলব উত্তর পরিষদ মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়ার পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ওসি মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান প্রমুখ। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও সাউন্ড সিষ্টেম বিতরণ

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোলের প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার টেকসই বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার গুণগত মান অর্জনের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরবরাহ করা মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিষ্টেম বিতরণ করা হয়েছে। উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এমপি। বিশেষ অতিথি ছিলেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার। বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা মো. লুত্ফর রহমান।

রেড ক্রিসেন্ট দিবসে র্যালি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নেত্রকোনা প্রতিনিধি বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বুধবার র্যালি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। নেত্রকোনা পাবলিক হল থেকে র্যালি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে আবার পাবলিক হলে এসে শেষ হয়। পরে জেলা ইউনিটের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুর সঞ্চালনায় এবং ইউনিট সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী প্রমুখ।

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জ্বীন হেনরি ডুনান্টের ১৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটে উদযাপন হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে রেড ক্রিসেন্ট ভবনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও র্যালি অনুষ্ঠিত হয়। এর আগে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। ইউনিট কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউনিট সেক্রেটারী মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. জায়েদুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউনিটের কার্যকরী পরিষদের সদস্য সাংবাদিক শাহজাহান সাজু, আব্দুর রহিম সাগর প্রমুখ।