এসএসসি’র বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৯:০৯

স্বাধীন বাংলাদেশ

 

২৫.মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

উ: এ.এইচ.এম. কামারুজ্জামান।

২৬. মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী কে ছিলেন?

উ: খন্দকার মোশতাক আহমেদ।

২৭. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

উ: কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী।

২৮. স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য কত সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়?

উ: ৬ সদস্য বিশিষ্ট।

২৯. মুজিবনগর সরকারের কয়টি বিভাগ বা মন্ত্রণালয় বা বিভাগ ছিল?

উ: ১২টি মন্ত্রণালয়।

৩০. মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব নেতৃত্ব ও জনমতের সমর্থন আদায়ের জন্য কাকে বিশেষ দূত নিয়োগ করা হয়?

উ: বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

৩১. মুজিবনগর সরকার বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে?

উ: ১১টি সেক্টরে।

৩২. কয়টি ব্রিগেট ফোর্স গঠিত হয়েছিল?

উ: তিনটি।

৩৩. প্রতিটি সেক্টরের নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা কী নামে পরিচিত ছিল?

উ: মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ।

৩৪. জাতি চিরকাল মুক্তিযোদ্ধাদের কী হিসেবে মনে করবে?

উ: সূর্যসন্তান।

৩৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরের বাঙালি অংশগ্রহণ করে, তাই এ যুদ্ধকে কী বলা হয়?

উ: গণযুদ্ধ বা জনযুদ্ধ।

৩৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কে?

উ: জনগণ।

৩৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রধান রাজনৈতিক দল কোনটি?

উ: বাংলাদেশ আওয়ামী লীগ।

৩৮। কোন ধরনের নেতৃত্ব মুক্তিযুদ্ধের গতি-প্রকৃতি নির্ধারণ করে?

উ: রাজনৈতিক নেতৃত্ব।

৩৯। ভারত মুক্তিযুদ্ধে কতজন বাঙালি শরণার্থীর ত্রাণ ও আশ্রয়ের ব্যবস্থা করে?

উ: ১ কোটি।

৪০। কত তারিখে পরিকল্পিতভাবে এদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়?

উ: ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর।

৪১। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল?

উ: ছাত্র-ছাত্রী।

৪২। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা ছিল অনন্য ও গৌরবদীপ্ত?

উ: পেশাজীবীদের।

৪৩। মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল?

উ: নারীদের।

৪৪। মুক্তিযোদ্ধাদের সেবা-শুশ্রূষা, আশ্রয়দান ও তথ্য সরবরাহ করে কারা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

উ: নারী মুক্তিসেনা।

৪৫। পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক কতজন মা-বোন ধর্ষিত হন?

উ: প্রায় তিন লাখ।

৪৬। মুক্তিযুদ্ধে ধর্ষিত মা-বোনদের ত্যাগের স্বীকৃতি হিসেবে তাদের কোন উপাধি দেওয়া হয়?

উ: বীরাঙ্গনা।

৪৭। মুক্তিযুদ্ধে ধর্ষিত মা-বোনদের ত্যাগের স্বীকৃতি হিসেবে কে তাদের ‘বীরাঙ্গনা’ উপাধি দেন?

উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৪৮। আওয়ামী লীগ সরকার ২০১৬ সালে কাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়?

উ: বীরাঙ্গনাদের।

৪৯। ২৬শে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা কী চালু করে?

উ: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।

৫০। মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে কোন পত্রিকা প্রকাশিত হত?

উ: জয়বাংলা।