অনলাইনে ক্যাসপারস্কি সিকিউরিটি সফটওয়্যার বিপণনে বাংলাদেশ এবং ভুটানে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস এবং এসবিটি গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অফিসএক্সট্র্যাক্টস-এর ঢাকাস্থ কার্যালয়ে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অফিসএক্সট্র্যাক্টস-এর নির্বাহী পরিচালক বিএন অধিকারী এবং এসবিটি গ্রুপের হেড অব এইচআর অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স অ্যাডভোকেট বায়েজিদ বাশার চৌধুরী। এই চুক্তি অনুসারে এখন থেকে এসবিটি গ্রুপ তাদের ই-কমার্স পোর্টাল ওও ডটকম ডটবিডি’র মাধ্যমে অনলাইনে অর্থিক লেনদেন এবং ক্যাসপারস্কি সিকিউরিটি সফটওয়্যারের ইলেক্ট্রনিক ডেলিভারি নিশ্চিত করবে।
