বিলিয়ন ডলারে ফেসবুকের কাছে বিক্রি হচ্ছে ওয়েজ

আপডেট : ০৯ মে ২০১৩, ১৯:৩৮
সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম ওয়েব-সাইট ফেসবুক তাদের সেবাকে আরও প্রসারিত করতে নতুন নতুন প্রতিষ্ঠান বা সেবাকে কিনে নেওয়ার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবারে তারা কিনতে যাচ্ছে ইসরায়েলের জিপিএস কোম্পানি ওয়েজ। ৮০০ মিয়িলন থেকে ১ বিলিয়ন ডলারের বিনিময়ে ফেসবুক কিনে নিচ্ছে এই ওয়েজকে। ইসরায়েলের দৈনিক সংবাদপত্র ক্যালক্যালিস্ট এই খবর প্রকাশ করেছে। ওয়েজ মূলত স্যাটেলাইট সিগন্যাল ব্যবহার করে স্মার্টফোনে ম্যাপ এবং ট্রাফিক ডাটা তৈরির কাজটি করে থাকে। বিভিন্ন স্মার্টফোনের ডাটাগুলো রিয়েল-টাইমে শেয়ারিংয়ের মাধ্যমে রিয়েল-টাইম ট্রাফিক তথ্য তৈরি হয়ে থাকে। এর আগে গত বছরের অক্টোবর থেকেই ওয়েজ ব্যবহারকারীরা তাদের ড্রাইভ ফেসবুক বন্ধুদের সাথে শেয়ারের সুযোগ পেয়ে আসছে। ইসরায়েলের জনপ্রিয় এই সার্ভিসটির ব্যবহারকারী রয়েছে প্রায় ৪৫ মিলিয়ন।