বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের সচিবকে ইউনিয়ন যুবলীগের দুই নেতা ও ইউপি সদস্য মারধর করে ছিনিয়ে নিয়ে গেছে অফিসের ল্যাপটপ, বিভিন্ন প্রকল্পের নথি ও চেক রেজিস্ট্রার। এ ঘটনায় থানায় গত বুধবার মামলা হয়েছে।
ইউপি সচিব লিটন চন্দ্র সমদ্দার (৩১) গত ৬ মে ইউপি কার্যালয়ে কাজ করছিলেন। এসময় বিবিচিনি ইউনিয়ন যুবলীগ নেতা ইউপি সদস্য মোঃ এমাদুল হক ও মোঃ শহীদুল ইসলাম সচিবের কক্ষে প্রবেশ করে হঠাত্ শার্টেও কলার ধরে তাকে এলোপাথারি কিল-ঘুষি ও লাথি মারে। ইউপি সদস্য এমাদুল হক ও শহীদুল ইসলাম এ অভিযোগের সত্যতা অস্বীকার করেন।
