আশুগঞ্জে নৌকাডুবি দুই শিশু নিহত

আপডেট : ০৯ মে ২০১৩, ২১:১১
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা লালপুর বাজারের কাছে বুধবার রাতে বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে ২ জন শিশু নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতরা হলো: নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের মোঃ শামীম মিয়ার মেয়ে তাসমিয়া (৭) ও মোঃ আশিকুল্লাহর মেয়ে নিজু (৩)। অপরদিক থেকে আসা একটি ইটের নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।