বিরামপুরে আইন-শৃংখলা রক্ষায় মতবিনিময়
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর পৌর এলাকায় আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে পৌর প্রশাসন ও থানা পুলিশ বুধবার বিকেলে এক মতবিনিময় সভার আয়োজন করে। পৌরসভা অডিটরিয়ামে পৌর মেয়র আজাদুল ইসলামের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দিন মণ্ডল। এতে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) ফজলুল করিম, উপ-পরিদর্শক বজলুর রশীদ, পৌর কাউন্সিলর আঙ্গুরা বেগম, শওকত আলী, আমিরুল ইসলাম, তরিকুল ইসলাম, পৌর প্রকৌশলী লুত্ফুল হুদা চৌধুরী, রায়হান করিম চপল, আনোয়ার হোসেন, মাসুদ রানা প্রমুখ।
মঠবাড়িয়ায় আলেম ওলামাদের প্রতিবাদ সভা
মঠবাড়িয়া সংবাদদাতা \ হেফাজতের কর্মকাণ্ড ও হরতালের প্রতিবাদে গত বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলেম ওলামাদের নিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, অধ্যক্ষ মাও: আবুল কালাম, মাও: বেলায়েত হোসেন, মাও: রুহুল আমিন ও যুবলীগ নেতা কামরুল আকন প্রমুখ।
চাটমোহরে মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময়
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ দেশের বর্তমান পরিস্থিতি, হেফাজতে ইসলামের কর্মকাণ্ডসহ নানা বিষয় নিয়ে গত বুধবার চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার এমপিওভুক্ত বিভিন্ন মাদ্রাসার প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হেলালউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সম্পাদক রকিবুর রহমান টুকুন প্রমুখ।
ছাগলনাইয়ায় মাদকসেবীর জরিমানা
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ মদ্যপ অবস্থায় মাতলামি করার সময় গত বুধবার দুপুরে উপজেলার বাঁশপাড়া গ্রাম থেকে মাদকসেবী মোঃ শাহাদাত হোসেনকে (৪৫) হাতেনাতে আটক করে ৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, দক্ষিণ কুহুমা গ্রামের মৌলভী আবদুল ওহাব মাস্টারের পুত্র মোঃ শাহাদাত হোসেন ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের মাইলের মাথা নামক এলাকায় বুধবার দুপুর পৌনে ২টায় মদপান করে মাতলামি করছিল। খবর পেয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ শহীদুল ইসলাম ও এসআই প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত শাহাদাতকে আটক করে ৫হাজার টাকা জরিমানা করে।
হালুয়াঘাটে বখাটের কারাদণ্ড
ফুলপুর(ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সদরের সেন্ট মেরীস বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় মনিকুড়া গ্রামের নূরুল ইসলামের পুত্র বখাটে আল আমিনকে (১৮) ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, বখাটে আল আমিন ঐ ছাত্রীকে দীর্ঘদিন যাবত্ স্কুলে আসা যাওয়ার পথে ইভটিজিং করে আসছিল। এ ঘটনা বখাটের অভিভাবকে জানালে ক্ষুব্ধ হয়ে বখাটে আল আমিন বুধবার স্কুলে ঢুকে ঐ ছাত্রীকে শাসায়। এ সময় শিক্ষকরা বখাটে আল আমিনকে আটক করে পুলিশে দেয়। পরে ঐ দিনই বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ভুঁইয়া বখাটে আল আমিনকে এক মাসের কারাদণ্ড প্রদান করে।
ইসলামপুরে রবীন্দ্র জয়ন্তী ও বিদায়ী সভা
ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা \ বুধবার বিকালে ইসলামপুর শুদ্ধ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রাসান-এর উদ্যোগে সংগঠন কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনের মধ্যেদিয়ে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২ তম জন্ম-জয়ন্তী উদ্যাপন ও ইসলামপুর রির্সোস সেন্টারে ইন্সট্রাক্টর মোঃ মতিউর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠন সভাপতি সৈয়দ মাসুদ রাজার সভাপত্বিতে আলোচনা সভায় বিদায়ী মানপত্র পাঠ করেন সাধারণ সম্পাদক এস এম আই সাগর। অন্যান্যের মধ্যে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন বিশিষ্ট বাদ্যশিল্পী আব্দুল মোতালেব রনি, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আলম এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নয়ন প্রমুখ।
নেত্রকোনায় এসিড সহিংসতা প্রতিরোধে মতবিনিময়
নেত্রকোনা প্রতিনিধি \ এসিড সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসিড সহিংসতা বন্ধে এসিড বিক্রেতা ও এসিড ব্যবহারকারীদের ব্যাপারে মনিটরিং ব্যবস্থা জোরদার করা, এসিড বিক্রেতাদের লাইসেন্স তদারকি এবং এসিড আক্রান্তদের মামলা দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে আলোচনা ও কতিপয় সিদ্ধান্ত নেয়া হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনুন নাহার, নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির কোহিনূর বেগম।
মেহেরপুরে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক দেলওয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক দেলওয়ার হোসেন, নবাগত জেলা প্রশাসন মাহামুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড, মিয়াজান আলী, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ প্রমুখ।
কাহারোল রবীন্দ্র জয়ন্তীর আলোচনা সভা
কাহারোল (দিনাজপুর) থেকে সংবাদদাতা \ কাহারোলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২ তম জন্মদিন পালন উপলক্ষে কাহারোল রিপোর্টার্স ইউনিট আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাহারোল রিপোর্টার্স ইউনিট কর্তৃক আয়োজিত বুধবার ইউনিটের অস্থায়ী কার্যালয় স্টার কম্পিউটার ইনস্টিটিউট কক্ষে ইউনিটের সভাপতি সাংবাদিক সুকুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইউনিটের সহ-সভাপতি মোঃ আব্দুল্ল¬াহ, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল সোহাগ, সহ-সম্পাদক আব্দুল মবিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রশিদুল ইসলাম।
নরসিংদীতে সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা
নরসিংদী প্রতিনিধি \ বুধবার সন্ধ্যায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আসাদোজ্জামান। জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সিভিল সার্জন ডাঃ রশিদ আহমেদ, র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর আরিফ, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি রঞ্জিত কুমার সাহা প্রমুখ।
সিদ্ধিরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সিদ্ধিরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম নামে ১ শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের আউলাবন এলাকায় এ ঘটনাটি ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমান জানান, সিদ্ধিরগঞ্জের রংধনু সিনেমা হলের পেছনে আউলাবন এলাকায় সড়ক নির্মাণ কাজ চলছিল। সকালে ট্রাক থেকে পাথর নামিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির নিচে বসলে তারের সাথে জড়িয়ে শ্রমিক সাইফুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে পড়ে।
রামগঞ্জে দুস্থ পরিবারে চাল বিতরণ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রামগঞ্জ উপজেলার কান্তা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার বিকেলে ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ২ শতাধিক দুস্থ পরিবারে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও ফাতেমা তুল জান্নাত, সংস্থান সভানেত্রী সুরাইয়া আক্তার শিউলী, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
কুলিয়ারচরে রবীন্দ্র জয়ন্তী উদ্যাপন
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সৃজনশীল কবি, বিস্ময়কর প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্ম জয়ন্তী বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শাহ্ মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, সিনিয়র শিক্ষক সলিল কান্তি রায় প্রমুখ।
পঞ্চগড়ে মাধ্যমিক স্কুলে খাবার দেয়া শুরু
পঞ্চগড় প্রতিনিধি \ জেলার সদর উপজেলার খানপুকুর খোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার দেয়া শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আজম প্রধান অতিথি থেকে খাবার বিতরণ উদ্বোধন করেন। এ সময় সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মন, স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমানসহ ম্যানেজিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। ওই স্কুলের প্রায় ২শ’ জন শিক্ষার্থীকে দুপুরের খাবার খিচুরী দেয়া হয়।
গাজীপুরে পল্লীবিদ্যুতের দুই গ্রাহক কারাগারে
গাজীপুর প্রতিনিধি \ মিটার টেম্পারিং করে অবৈধ ভাবে বিদ্যুত্ ব্যবহারের অভিযোগে বুধবার গাজীপুর পল্লী বিদ্যুতের দুইজন গ্রাহককে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরা হচ্ছেন জেলা সদরের মোগড়খাল এলাকার আনোয়ার হোসেন ও শরীফপুর এলাকার আইনুদ্দিন বেপারী।
ঘাটাইলে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ বিএনপি, জামায়াত-শিবির ও হেফাজতে ইসলাম দেশে হরতালের নামে নৈরাজ্য ও সন্ত্রাসীর কার্যকলাপের প্রতিবাদে বুধবার ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহিদুল ইসলাম লেবু ও জামাল ইঞ্জিনিয়ারের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আত্রাইয়ে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন
আত্রাই (নওগাঁ)সংবাদদাতা \ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে নওগাঁর আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষ ও ১৫২তম জন্ম-বার্ষিকী উদযাপন হয়েছে। বুধবার এ উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত পতিসরের কুঠিবাড়ী চত্বরে সকাল থেকেই লেখক সমাবেশ, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বড়াইগ্রামে কমিউনিটি গ্রুপ লিডারদের কর্মশালা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি গ্রুপ লিডারদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় নগর ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির ৫১ জন সদস্য অংশ নেন। বুধবার নগর ইউনিয়ন পরিষদে আয়োজিত কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নগর ইউনিয়ন চেয়ারম্যান শামসুজ্জোহা।
ধুনটে ২৫০টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনটে গণবীমা প্রকল্পের শাখা ব্যবস্থাপকের বাগান থেকে ২৫০টি বনজ গাছ কেটে ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বীমা কর্মকর্তা থানায় অভিযোগ দায়ের করেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাদারভিটা গ্রামের সেকেন্দার আলীর ছেলে বীমা কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বাড়ির পাশে প্রায় এক বছর আগে গাছের বাগান করেছে।
কুমিল্লায় থ্যালাসেমিয়া দিবস পালন
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বুধবার মেডিসিন ক্লাব, কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজ ইউনিট ও ময়নামতি মেডিক্যাল কলেজ ইউনিট যৌথভাবে কুমিল্লা টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি ও র্যালি শেষে কুমিল্লা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে থ্যালাসেমিয়ার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সোহেল।
মেহেরপুরে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার এনএ হালিমের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সমপ্রসারণ বিভাগের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন। এতে বক্তব্য রাখেন শস্য উত্পাদন বিশেষজ্ঞ শেখ আমিনুল হক, কৃষি কর্মকর্তা জোবাইদুর রহমান প্রমুখ।
