আজ ২৫শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী। এক পলকে জেনে নেওয়া যাক সাহিত্যের কিংবদন্তী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য।
* রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর বিয়ের আগে নাম ছিল ভবতারিণী।
* জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন।
* বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
* রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম কবিতা প্রকাশ করেন অনেক অল্প বয়সে। এ সময় তিনি ভানুসিংহ নামে কবিতা প্রকাশ করেন।
* ভারত ও বাংলাদেশ ছাড়া আর শ্রীলঙ্কার জাতীয় সংগীতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান রয়েছে।
* ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যে ডক্টরেট উপাধি প্রদান করে।
* মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ বলে অভিহিত করেন।
* কিডনিতে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দেহাবসান হয়।
ইত্তেফাক/অনি
