নওগাঁর রাণীনগরে নিজ শিশু সন্তানের পকেটে হিরোইন রেখে অভিনব কায়দায় পাচারের সময় পুলিশের হাতে আটক হয়েছে নাজিম উদ্দীন নামের এক যুবক। মাদক পাচার করতে অভিনব কায়দায় ব্যবহার করা হচ্ছে এসব অবুঝ শিশুদের।
জানা গেছে, নাজিম গত বৃহস্পতিবার সকালে তার নিজ শিশু সন্তান বেলাল হোসেনকে (২) কোলে নিয়ে উপজেলার কাশিমপুর গ্রামে হিরোইন কিনতে যায়। সেখানে প্রায় দেড় হাজার টাকার হিরোইন কিনে পুলিশের চোখ ফাঁকি দিতে নিজের শিশু সন্তানের প্যান্টের পকেটে ভরে পালিয়ে যাবার চেষ্টা করছিল।
এসময় উপজেলা বাসস্ট্যান্ডে আসলে এস আই আব্দুল হাই তাকে তল্লাশি করে না পেয়ে কোলে থাকা শিশুর পকেট তল্লাশি করে হিরোইন উদ্ধার করে। এসময় নাজিমের কাছ থেকে ৯ হাজার ৩ শত টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
