লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কান্দিরপাড় গ্রামের হাজের বাড়িতে শুক্রবার সকালে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়। গুরুতর আহত রশিদা বেগম (৪০), শিউলী বেগম (২১), রোজিনা আক্তার (১৫), নুরনবীকে (৪০) রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রে জানায়, কান্দিরপাড় গ্রামের হাজের বাড়ির রশিদা বেগম পৈতৃক সম্পত্তির ওপর বসতঘর নির্মাণ করতে গেলে একই বাড়ির নুরনবী বাধা প্রদান করে। এনিয়ে উভয় পরিবারের সদস্যদের মাঝে বাক-বিতণ্ডার এক পর্যায়ে নুরনবী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রশিদা বেগম ও তার দুই মেয়েকে আহত করে। এ সময় স্বজনদের প্রতিরোধে নুরনবী ও এক পথচারী আহত হয়।
